মূল বিষয়বস্তুতে যান
বাংলায় বুঝুন। ইংরেজিতে বলুন।IELTS প্রস্তুতি খুঁজছেন? mymentor.bd ↗

বাংলাভাষীদের জন্য স্পোকেন ইংলিশ

ইংরেজিতে কথা বলুন,
নিজের ওপর ভরসা রেখে।

চাকরির ইন্টারভিউ থেকে প্রতিদিনের কাজ। বাংলায় বুঝে, ছোট ছোট অনুশীলনে ইংরেজি বলার অভ্যাস গড়ুন। আপনার শেখার সঙ্গী কথা।

মেন্টরের সাথে দেড় মিনিট কথা ফ্রি। কোনো পেমেন্ট লাগবে না।

বই হাতে একজন তরুণীর প্রতীকী ছবি
ছোট ছোট চর্চায়, প্রতিদিন একটু এগিয়ে।প্রতীকী ছবি

আপনার সময়ে।
আপনার ভাষায়।

৪ মিনিটএকটি লেসনের পরিকল্পিত সময়
১২০টি লেসনচারটি ধাপের সবগুলো ইউনিট এখন খোলা
বাংলায় ব্যাখ্যাবুঝে শেখা, তারপর নিজে বলা

যে কথাগুলো কাজে লাগে

শেখার শুরু হোক
আপনার নিজের জীবন থেকে।

অনেক শব্দ জানেন, তবু বলতে গিয়ে আটকে যান? পরিচিত পরিস্থিতিতে সহজ বাক্য বলার অনুশীলন দিয়েই শুরু করুন। নিচে কয়েকটি নমুনা।

০১

চাকরির ইন্টারভিউ

নিজের পরিচয়, কাজের অভিজ্ঞতা ও দক্ষতার কথা গুছিয়ে বলা।

I have three years of experience.

আমার তিন বছরের অভিজ্ঞতা আছে।

০২

অফিস ও কাস্টমার

কাস্টমারের প্রশ্নের উত্তর, ফোনে কথা বলা ও সহকর্মীর সাহায্য চাওয়া।

How can I help you?

আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?

০৩

বিদেশে দৈনন্দিন জীবন

এয়ারপোর্ট, দোকান ও কাজের জায়গায় দরকারি কথাবার্তা চালানো।

Could you say that again, please?

দয়া করে আরেকবার বলবেন?

যেভাবে শিখবেন

আগে বুঝুন।
তারপর নিজের মতো বলুন।

একবারে অনেক কিছু শেখার চাপ নেই। প্রতিটি লেসনে একটি পরিস্থিতি নিয়ে ধাপে ধাপে অনুশীলনের পরিকল্পনা।

  1. ১

    শুনে বুঝুন

    ছোট একটি কথোপকথন শুনবেন। প্রতিটি বাক্যের অর্থ বাংলায় বুঝে নেবেন।

  2. ২

    নিজে বলে দেখুন

    বাক্যগুলো নিজের মুখে বলার চর্চা করবেন। উচ্চারণের জন্য থাকবে আলাদা অনুশীলন।

  3. ৩

    কথোপকথনে কাজে লাগান

    প্রশ্নের উত্তর দেবেন, নিজের কথা বলবেন। আগের শেখা বাক্যগুলো আবার ঝালিয়ে নেবেন।

কোর্সের সিলেবাস

সহজ কথা থেকে
আত্মবিশ্বাসী কথোপকথন।

৪টি ধাপ, ২৪টি ইউনিট ও ১২০টি লেসনের পরিকল্পনা। প্রতিটি ধাপ খুলে কী কী শিখবেন দেখে নিন।

০১শুরুসালাম ও ভদ্রতা · নিজের কথা · সংখ্যা, সময় ও টাকা৩০টি লেসন A0 → A1

নিজের পরিচয় দেওয়া, সংখ্যা, সময় ও দাম সামলানো, ভদ্রভাবে কিছু চাওয়া এবং নিজের দিনের কথা বলা।

  • সালাম ও ভদ্রতা

    দিনের যেকোনো সময়ে অভিবাদন জানাতে ও বিদায় নিতে পারবেন

    উচ্চারণের চর্চা: th, শেষের যুক্তধ্বনি
  • নিজের কথা

    নাম, জেলা, বয়স, পরিবার ও কাজের কথা বলতে পারবেন

    উচ্চারণের চর্চা: v বনাম ভ, z বনাম জ
  • সংখ্যা, সময় ও টাকা

    ফোন নম্বর আদান-প্রদান করতে পারবেন

    উচ্চারণের চর্চা: শব্দের জোর, f বনাম ফ
  • আশেপাশের জিনিস

    জিনিসের নাম ও বর্ণনা দিতে পারবেন

    উচ্চারণের চর্চা: w, sh বনাম s
  • আমার দিন

    নিজের প্রতিদিনের রুটিন বলতে পারবেন

    উচ্চারণের চর্চা: s-এর উচ্চারণ
  • চাওয়া ও খোঁজা

    ভদ্রভাবে কিছু চাইতে পারবেন

    উচ্চারণের চর্চা: সুর
০২দৈনন্দিনচলাফেরা · কেনাকাটা ও দরদাম · খাবার ও আতিথেয়তা৩০টি লেসন A1 → A2

যাতায়াত, বাজার, খাবার, ডাক্তার ও বাড়িওয়ালা সামলানো এবং গতকালের কথা বলা।

  • চলাফেরা

    টিকিট কিনতে পারবেন

    উচ্চারণের চর্চা: s দিয়ে শুরু
  • কেনাকাটা ও দরদাম

    পরিমাণ, মাপ ও রঙ বলতে পারবেন

    উচ্চারণের চর্চা: z বনাম জ
  • খাবার ও আতিথেয়তা

    খাবার অর্ডার করতে পারবেন

    উচ্চারণের চর্চা: v বনাম ভ, শব্দের জোর
  • স্বাস্থ্য ও জরুরি অবস্থা

    নিজের শারীরিক সমস্যা বলতে পারবেন

    উচ্চারণের চর্চা: th
  • বাসা ও বাড়িওয়ালা

    ভাড়া ও বিলের কথা জিজ্ঞেস করতে পারবেন

    উচ্চারণের চর্চা: শেষের যুক্তধ্বনি
  • গতকাল ও গল্প

    গতকাল কী হয়েছিল বলতে পারবেন

    উচ্চারণের চর্চা: ed-এর উচ্চারণ
০৩কাজআমার দক্ষতা · ইন্টারভিউ · কাজের প্রথম দিনগুলো৩০টি লেসন A2 → A2+

চাকরি পাওয়া ও টিকিয়ে রাখা: ইন্টারভিউ, নির্দেশ, ফোন, কাস্টমার, নিরাপত্তা ও নিজের অধিকার।

  • আমার দক্ষতা

    নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বলতে পারবেন

    উচ্চারণের চর্চা: শব্দের জোর
  • ইন্টারভিউ

    ৪৫ সেকেন্ডে নিজের পরিচয় দিতে পারবেন

    উচ্চারণের চর্চা: বাক্যের ছন্দ, সুর
  • কাজের প্রথম দিনগুলো

    নির্দেশ বুঝে মিলিয়ে নিতে পারবেন

    উচ্চারণের চর্চা: শব্দ জোড়া লাগা, sh বনাম s
  • ফোন ও মেসেজ

    ফোন ধরতে ও করতে পারবেন

    উচ্চারণের চর্চা: শব্দের জোর
  • কাস্টমার ও অভিযোগ

    কাস্টমারকে অভ্যর্থনা ও সাহায্য করতে পারবেন

    উচ্চারণের চর্চা: সুর
  • নিরাপত্তা, সমস্যা ও অধিকার

    সতর্কবার্তা বুঝতে পারবেন

    উচ্চারণের চর্চা: শব্দের জোর
০৪আত্মবিশ্বাসকী হয়েছিল · মতামত ও আলোচনা · বোঝানো ও সমাধান৩০টি লেসন B1

গল্প বলা, মতামত দেওয়া, সমস্যা বোঝানো, অফিসের কাজ চালানো, দ্রুত ইংরেজি বোঝা ও একটানা বলা।

  • কী হয়েছিল

    ঘটনার গল্প বলতে পারবেন

    উচ্চারণের চর্চা: বাক্যের ছন্দ
  • মতামত ও আলোচনা

    মতামত দিতে পারবেন

    উচ্চারণের চর্চা: সুর
  • বোঝানো ও সমাধান

    ধাপে ধাপে কাজ বোঝাতে পারবেন

    উচ্চারণের চর্চা: বাক্যের ছন্দ
  • অফিসিয়াল ইংরেজি

    ব্যাংক ও সরকারি অফিসের কাজ চালাতে পারবেন

    উচ্চারণের চর্চা: শব্দের জোর
  • আসল ইংরেজি বোঝা

    দ্রুত বলা কথা বুঝতে পারবেন

    উচ্চারণের চর্চা: শব্দ জোড়া লাগা, বাক্যের ছন্দ
  • একটানা বলা

    এক মিনিটে নিজের পরিচয় দিতে পারবেন

    উচ্চারণের চর্চা: বাক্যের ছন্দ, সুর

কোর্সের ফি

শুরুটা সবার জন্য সহজ হোক।

ফ্রি অ্যাকাউন্টে মেন্টরের সাথে কথা বলে দেখে নিন কোর্সটা কেমন, কোনো পেমেন্ট ছাড়াই। প্ল্যান নিলে সব লেসনের অনুশীলন খুলে যায় এবং মেন্টরের সাথে কথা বলার সময় যোগ হয়।

ফ্রি

৳০

শুরু করে দেখার জন্য

  • মেন্টরের সাথে দেড় মিনিট কথা
  • শুরুর ইউনিট নির্ণয়
  • সব ইউনিটের পাঠ্যসূচি দেখা
ফ্রিতে শুরু করুন

মাসিক

৳২২৯

প্রতি মাসে

  • সব ১২০টি লেসন
  • মাসে ৩০ মিনিট কথোপকথন
  • কোর্স শেষে সার্টিফিকেট
এই প্ল্যান নিন

পূর্ণ কোর্স

৳৮৯৯

৬ মাসের জন্য

  • সব ১২০টি লেসন
  • ৯০ মিনিট কথোপকথন
  • কোর্স শেষে সার্টিফিকেট
এই প্ল্যান নিন

মেন্টর গ্রুপ

৳১,৬৯৯

প্রতি মাসে

  • মাসে ২০০ মিনিট কথোপকথন
  • সপ্তাহে ১টি লাইভ ক্লাস
  • হোয়াটসঅ্যাপ গ্রুপে সাহায্য
এই প্ল্যান নিন

প্রতিষ্ঠান বা দলের জন্য কোর্স জানতে চান? আমাদের সাথে যোগাযোগ করুন

কিছু সাধারণ প্রশ্ন

জেনে নিন,
তারপর সিদ্ধান্ত নিন।

আরও কিছু জানার থাকলে বাংলায় লিখুন। আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন।

কোর্স কি এখনই শুরু করা যাবে?

হ্যাঁ। ফ্রি অ্যাকাউন্টে মেন্টরের সাথে দেড় মিনিট কথা বলা যায়, মেন্টর বলে দেয় কোন ইউনিট থেকে শুরু করবেন, আর সব ইউনিটের পাঠ্যসূচি দেখা যায়। কোনো পেমেন্ট লাগবে না। লেসনের অনুশীলনগুলো প্ল্যানের সাথে খুলে যায়।

ইংরেজি একদম কম জানলেও কি পারব?

প্রথম ধাপ শুরু হবে পরিচয় দেওয়া, সহজ প্রশ্ন ও দৈনন্দিন শব্দ দিয়ে। বাংলা অর্থ ও ব্যাখ্যা থাকবে। আগে থেকে সাবলীল ইংরেজি জানার প্রয়োজন নেই।

মোবাইল দিয়ে কি শেখা যাবে?

হ্যাঁ, কোর্সটি ফোনের জন্যই তৈরি। ইন্টারনেট আর স্পিকার বা হেডফোন থাকলেই চলবে। মাইক্রোফোন থাকলে বলার পর উচ্চারণ মিলিয়ে দেখা যাবে, না থাকলেও পুরো লেসন করা যাবে।

এটি কি IELTS প্রস্তুতির কোর্স?

কথা হলো দৈনন্দিন জীবনে ও কর্মক্ষেত্রে ইংরেজি বলার কোর্স। IELTS মক টেস্টের জন্য mymentor.bd-এর আলাদা প্ল্যাটফর্ম আছে।

পাশে আছে mymentor.bd

আপনার শুরুটা হোক
একটি কথোপকথন দিয়ে।

কোর্স শুরুর সময়, সিলেবাস বা শেখার পদ্ধতি সম্পর্কে জানতে বাংলায় মেসেজ করুন।